৭০ পুলিশ পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় টাঙ্গাইল পুলিশ বিভাগের ৭০ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।