প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চবিদ্যালয়ের ৭০ বছর পূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী শুক্রবার বিদ্যালয় চত্বরে এক উৎসবের আয়োজন করা হবে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। মাদারগঞ্জ এমবি উচ্চবিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের উৎসবে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।