প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০ লাখ জাল ভারতীয় রুপিসহ পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ আকরাম। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে তিনি রুপিগুলো বাংলাদেশে নিয়ে আসেন। তাঁর লাগেজে রুপিগুলো রাখা ছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, আটক আকরাম পাকিস্তানের করাচির বাসিন্দা।