৭০ শিক্ষার্থীকে হেপাটাইটিস ভাইরাসের টিকাদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল সোমবার হেপাটাইটিস-বি ভাইরাসের টিকাদান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৭০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চুয়েটের পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘গ্রিন ফর পিস’ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সন্ধানী।গতকাল দুপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. ইউসুফ মিঞা, গ্রিন ফর পিসের উপদেষ্টা এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী দেলোয়ার হোসেন, তড়িৎকৌশল বিভাগের শিক্ষক আহসান উল্লাহ, পুরকৌশল বিভাগের শিক্ষক আয়শা আখতার, গ্রিন ফর পিসের সভাপতি মো. শাহান শাহ প্রমুখ।