৭০টি পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ৭০টি পদ শূন্য। এর মধ্যে প্রথম শ্রেণির ১৪টি, দ্বিতীয় শ্রেণির ২, তৃতীয় শ্রেণির ৪৭ ও চতুর্থ শ্রেণির ৭টি পদ রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলতি মাসের প্রতিবেদন সূত্রে জানা যায়, এই অধিদপ্তরে অনুমোদিত মোট পদের সংখ্যা ২৪৫। এর মধ্যে প্রথম শ্রেণির ২৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ১২ জন। একজন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), পাঁচজন অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সাতজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও একজন কৃষি প্রকৌশলীর পদ শূন্য রয়েছে। দ্বিতীয় শ্রেণির অনুমোদিত পদের সংখ্যা পাঁচ। এর মধ্যে কর্মরত রয়েছেন তিনজন। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দুটি পদ শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণির মোট অনুমোদিত পদের সংখ্যা ১৭০ জন। এর মধ্যে কর্মরত আছেন ১২৩ জন। শূন্যপদের সংখ্যা ৪৭টি। এর মধ্যে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা ৩২ জন। চতুর্থ শ্রেণির অনুমোদিত পদের সংখ্যা ৪৪। এর মধ্যে কর্মরত আছেন ৩৭ জন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিধুভূষণ রায় বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে শূন্যপদের প্রতিবেদন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।