৭০০ ইয়াবাসহ গ্রেপ্তার তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চকবাজার এলাকা থেকে ৭০০ ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।গত বৃহস্পতিবার রাতে চকবাজার কাঁচাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, ফাতেমা বেগম (১৯), আতিকুর রহমান (১৯) ও মো. ইসলাম (২৭)। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। টেকনাফ থেকে তাঁরা ইয়াবাগুলো এনে বিক্রির জন্য ঘুরছিলেন।