৭০০ মণ পাট ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের পাটপট্টিতে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও একটি পাটের দোকান পুড়ে গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় আটটায় আগুনের সূত্রপাত হয়। আগুনে পাটপট্টির আবদুর রশিদের ঘরে ব্যবসায়ী মিজানুর রহমানের প্রায় ৭০০ মণ পাট পুড়ে গেছে এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মী এবং এলাকাবাসী মিলে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।