৭১ কোটি টাকার ফান্ডিং পেল ওয়েজলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

৭১ কোটি টাকার ফান্ডিং পেয়েছে ফাইন্যান্সিয়াল ওয়েলনেস প্ল্যাটফর্ম ওয়েজলি। সিড ফান্ডিং পাওয়ার মাত্র সাত মাসের মাথায় ওয়েজলি এই নতুন ফান্ডিং পায়। প্রতিষ্ঠানটি মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশে দ্রুতগতিতে শ্রমিকদের চাহিদা অনুযায়ী বেতন পেতে সাহায্য করে।

সম্প্রতি এই ওভারসাবস্ক্রাইব রাউন্ডটি পরিচালনায় ছিল ইস্ট ভেঞ্চার। যেখানে ইন্টেগ্রা পার্টনার্স, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল ফাউন্ডারস ক্যাপিটাল, ট্রিহিল ক্যাপিটাল, ব্লাউপার্ক পার্টনার্স এবং ১৯৮২ ভেঞ্চারস ছিল।

এই বিনিয়োগের ব্যাপারে ইস্ট ভেঞ্চারের ম্যানেজিং পার্টনার রড্রিক পুরওয়ানা বলেন, ‘বর্তমানে ওয়েজলির দ্রুতগতির ব্যাপ্তিতে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস, তারা বড় এন্টারপ্রাইজের পছন্দের অংশীদার হবে। ওয়েজলি শ্রমিকদের ফাইন্যান্সিয়াল ওয়েলনেসে বিশ্বাস করে ও তাদের অর্থনৈতিক অবস্থানের পরিবর্তন করতে চায়। আমরা ওয়েজলি টিমকে সহযোগিতা করতে পেরে আনন্দিত।’

ওয়েজলির সিইও এবং কো–ফাউন্ডার টবিয়াস ফিসার বলেন, ‘বাংলাদেশ যা কিনা পৃথিবীর সপ্তম বৃহৎ লেবার ফোর্স। এই প্রি-সিরিজ ফান্ডিং ওয়েজলি বাংলাদেশে আসার কিছু মাস পরেই পায়। আমরা এশিয়ার দুটি বড় মার্কেটে (ইন্দোনেশিয়া ও বাংলাদেশ) কাজ করতে পেরে গর্বিত। শ্রমিকদের তাৎক্ষণিক বেতন, মালিকপক্ষের খরচ কমাতে ও শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে ওয়েজলি প্রধান ভূমিকা পালন করে।’

এই নতুন বিনিয়োগ ওয়েজলিকে এ বছরের শেষে ইন্দোনেশিয়া ও বাংলাদেশে মার্কেট লিডিং পজিশনে নিয়ে আসতে সহায়তা করবে এবং কোম্পানিকে বৃদ্ধি করতে সহায়তা করবে বলেও প্রত্যাশা করেন টবিয়াস ফিসার। বিজ্ঞপ্তি