৭১ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক হোটেল থেকে ৭১ জনকে আটকের পর প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে ৪১ নারী ও ৩০ পুরুষ। হোটেলটি আগে থেকেই সিলগালা করা ছিল।
চট্টগ্রাম নগরের কর্নেলহাটের ডায়মন্ড হোটেলে গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশরাফুল আলম অভিযানে নেতৃত্ব দেন। গণ-উপদ্রব সৃষ্টি ও নিষেধাজ্ঞা অমান্য করায় তাঁদের সাজা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
নির্বাহী হাকিম আশরাফুল আলম বলেন, এক মাস আগে অনৈতিক কার্যকলাপ চলায় হোটেলটিকে সিলগালা করে দেওয়া হয়েছিল। কিন্তু হোটেল কর্তৃপক্ষ প্রধান ফটক ব্যবহার না করে পেছনের দরজা দিয়ে হোটেলটি চালু রাখার ব্যবস্থা করে। অভিযানে স্থানীয় সাংসদ দিদারুল আলমও উপস্থিত ছিলেন।
এদিকে হোটেলটি চালু করার দাবিতে গতকাল শুক্রবার রাত আটটার সিটি ৪০-৫০ জন যুবক গেট এলাকায় সাংসদ দিদারুল আলমের বাসায় যান। সেখানে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, সাংসদ তাঁদের বলেছেন হোটেলটি বন্ধ থাকবে।
সাংসদের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত সাংসদের বাসায় তরুণদের দেখা করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।