৭১ পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবেসে ৭১টি জাতীয় পতাকা উড়িয়েছেন কুমিল্লার মো. হাসান। শহরের বাদুরতলা এলাকার বেসরকারি হাসপাতাল সিডি প্যাথ হাসপাতালের ছাদের ওপরে তিনি ওই পতাকাগুলো টানিয়েছেন। হাসান ওই হাসপাতালে কাজ করেন। খেলাভক্ত হাসান গত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পতাকা টানিয়ে শহরবাসীর নজর কেড়েছিলেন। এ ব্যাপারে হাসান জানান, ‘মনের মধ্যে একাত্তরকে লালন করে ওই পতাকা টানিয়েছি। বসন্তের হাওয়ায় পতাকাগুলো এখন পতপত করে উড়ছে। আমার বিশ্বাস, ওই পতাকার কথা স্মরণ করে বাংলাদেশ এবার বিশ্বকাপেও গর্জে উঠবে।’ কুমিল্লার আকাশে একসঙ্গে এত পতাকা আর কোথাও দেখা যায়নি।