৭১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই (ইলেট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) সেন্টার অ্যান্ড স্কুলের ৭১তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ ক্যাপ্টেন নূরুল আবছার প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল আবদুল মতিন। ইএমই কোরে প্রশিক্ষণপ্রাপ্ত নতুন যোগদানকারী (রিক্রুট) ৫৩ জনসহ ১০২ জন সেনাসদস্য কুচকাওয়াজে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম গোলাম মুস্তফা ও প্রধান প্রশিক্ষক লে. কর্নেল রোশায়দুল মওলা।