৭১০ মণ্ডপে দুর্গাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ১৩টি উপজেলার ৭১০টি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ময়মনসিংহ জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৭১০টি মণ্ডপের মধ্যে সর্বোচ্চসংখ্যক ১১২টি ময়মনসিংহ পৌরসভা ও সদর উপজেলায়। মুক্তাগাছা উপজেলায় ১০৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ওই সব মণ্ডপে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজায় ময়মনসিংহে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।