প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের একটি দল ওই কচ্ছপ উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, গতকাল সীমান্ত এলাকা থেকে তিনটি বস্তা নিয়ে কয়েকজন বোয়ালিয়া গ্রামে ঢোকেন। তখন বিজিবির দলটি চ্যালেঞ্জ করলে তাঁরা বস্তা ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ৭১০টি কচ্ছপ উদ্ধার করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের খুলনার কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হবে। ভারত থেকে চোরাই পথে ওই কচ্ছপগুলো এ দেশে আনা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।