প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। একই সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাষ্ট্রনায়কোচিত ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশ ও জাতিকে রক্ষার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি ও অনুরোধ জানান কাদের সিদ্দিকী। বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।