৭২০ কেজি জিরা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খার-নৈ ইউনিয়নের বাউসাম বাজার এলাকা থেকে বিজিবি জওয়ানেরা গত বুধবার বিভিন্ন মালামালসহ ছয় লক্ষাধিক টাকা মূল্যের ৭২০ কেজি ভারতীয় জিরা আটক করেছেন। এ সময় পাচারকারী দলের সদস্য জেলা শহরের নাগড়ার রূপন কুমার সরকারকে একটি মোটরসাইকেল ও দুটি ঘোড়ার গাড়িসহ আটক করা হয়। এ ঘটনায় বিজিবির জিওসি নূরুল ইসলাম বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেছেন। নেত্রকোনা প্রতিনিধি।