প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ৭৩ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ও দ্রুত বিচার আইন আদালতে আসামি বিএনপির ১০৬ জন নেতা-কর্মী হাজির হলে এ আদেশ দেন আদালত। উপজেলা বিএনপির সভাপতিসহ বাকি ৩৩ জনকে জামিন দেওয়া হয়।আসামিপক্ষের আইনজীবী নূর হোসেন জানান, গতকাল আসামিরা তাঁদের জামিন আবেদনের শুনানিতে হাজিরা দিতে গেলে আদালত ৭৩ জনের আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠান। তবে উপজেলা বিএনপির সভাপতি ও রাজাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মৃধাসহ (৬৫) বাকি ৩৩ জনকে জামিন দেওয়া হয়।