প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্থানীয় শরীফ উল্যাহ স্কুল অ্যান্ড কলেজের ৭৩ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় ওই প্রতিষ্ঠানের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। বিকেল পাঁচটায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বুয়েটের অধ্যাপক মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও পূর্তি উদ্যাপন কমিটির সদস্যসচিব মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহম্মেদ, মেয়র রফিকুল আলম জর্জ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ ও ইউপি চেয়ারম্যান এ কে এম শরীফ উল্যাহ সরকার প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফ উল্লাহ বলেন, ১৯৪৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।