৭৩টির মধ্যে ৫৯টি ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৭৩টি। এর মধ্যে ৫৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ৫৯টির মধ্যে ২৯টিকে আবার অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হলো চাপাইর, বোয়ালী, ফুলবাড়িয়া, মধ্যপাড়া, ঢালজোড়া, আটাবহ ও সূত্রাপুর। চতুর্থ ধাপে ৭ মে এই সাত ইউপিতে ভোট গ্রহণ হবে। ইউপিগুলোতে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮১ জন এবং সাধারণ সদস্য পদে ২৩৮ জন প্রার্থী হয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪১০।