৭৩৯ ভরি রুপা উদ্ধার আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় একটি পেঁয়াজভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে গতকাল সোমবার ১০ লাখ টাকা মূল্যের ৭৩৯ ভরি ভারতীয় রুপা উদ্ধার করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে রুপা বহনের অভিযোগে দুজনকে আটক করা হয়।আটক হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকের চালক কালীগঞ্জ উপজেলার উজানমারী এলাকার খোকন (২৭) ও তাঁর সহকারী সদর উপজেলার বাঁকাল দৌলতপুর এলাকার আবদুল গনি (২৪)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে পাটকেলঘাটা উড়ালসেতু-সংলগ্ন এলাকায় পেঁয়াজভর্তি ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৭৩৯ ভরি রুপা জব্দ করা হয়। এ সময় ট্রাকসহ ওই দুজনকে আটক করা হয়।তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।