৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে এসব বিদ্যালয়ের দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব উত্তরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭১টি। এর মধ্যে ৬১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দুই থেকে চার বছর ধরে খালি রয়েছে। মতলব দক্ষিণে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ১৩টি বিদ্যালয়ে এক থেকে তিন বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই ৭৪টি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার।