৭৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেতার সবার জন্য সব সময় সবখানে’ স্লোগান নিয়ে গতকাল সোমবার কুমিল্লায় বাংলাদেশ বেতারের ৭৫ বছর পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে নগরের কান্দিরপাড় বীরচন্দ্র নগর মিলনায়তন এলাকায় ওই অনুষ্ঠান হয়। বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আসাদ উল্লাহ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান
কল্লোল ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। অনুষ্ঠানে বেতারের গৌরবময় ৭৫ বছর উপলক্ষে মূল আলোচনা করেন বেতার ব্যক্তিত্ব মোবারক হোসেন খান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা