৭৫ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নগরের মীরের ময়দান এলাকায় বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রে এ ‘হীরকজয়ন্তী’ উদ্যাপন করা হয়। শুরুতেই ছিল আলোচনা সভা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট বেতারের শিল্পীরা নানা পরিবেশনায় অংশ নেন। সন্ধ্যা সোয়া ছয়টায় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেন।