৭৫ বছরে পদার্পণ করল আজিজুল হক কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ৭৫ বছরে পদার্পণ করেছে। গতকাল মঙ্গলবার ৭৪ বছর পূর্তি উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ শিরিনা এনাম ছাড়াও কলেজের সব বিভাগীয় প্রধান, শিক্ষক এবং কর্মচারী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। কলেজের নানা সঞ্চৃতির কথা উল্লেখ করে তাঁরা বক্তৃতা করেন। পরে বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষক-কর্মচারীদের মিষ্টি খাওয়ানো হয়।: