প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিআরটিসি ফলমন্ডি এবং বহদ্দারহাট বাজারের বিভিন্ন ফলে ফরমালিন পাওয়া গেছে। ফরমালিনমিশ্রিত ফল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার সাত দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও তামিম আল ইয়ামিন আদালতের নেতৃত্ব দেন।
অভিযানের সময় গতকাল রোববার দুপুরে নগরের ফলমন্ডিতে ১৫০ কেজি আম, ৮৪ কেজি মাল্টা এবং এক হাজার ৬০০ লিচুতে ফরমালিন পাওয়া যায়। এ সময় তিন দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর নগরের বহদ্দারহাটে চারটি দোকান থেকে ফরমালিনমিশ্রিত ৫০০ কেজি আম জব্দ করেন আদালত। ওই চার দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফরমালিনমিশ্রিত ফলগুলো জব্দ করা হয়।