প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার সকালে ৭৫০ কেজি জাটকা জব্দ করেছেন জেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজন মাছ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন আদালতের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব উপস্থিত ছিলেন।