৭৫০ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বায়েজিদ এক্সচেঞ্জের অধীন প্রায় ৭৫০টি টেলিফোন সংযোগ প্রায় দুই সপ্তাহ ধরে বিচ্ছিন্ন রয়েছে। এতে ফতেয়াবাদ ও বালুছড়া এলাকার বিটিসিএলের গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তার-সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।বিটিসিএল সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর রাতে বায়েজিদ থানার কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজ এবং খলিল শাহ মাজারের মধ্যবর্তী এলাকায় ভূগর্ভের প্রায় ৮০ মিটার তার চুরি হয়। তার-সংকটের বিষয়টি স্বীকার করেন বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী গোলাম মোর্তজা।