৭৫০ শিশুর জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জে গতকাল শুক্রবার সুবিধাবঞ্চিত ৭৫০ শিশুর জন্মদিন পালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন স্পনসরশিপ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে বীরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা কেক কেটে ওই শিশুদের জন্মদিন উৎসবের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বীরগঞ্জের ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডভেন্ট ট্রিপল্যান্ড। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবেদ আলী, সুজালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম, পাল্টাপুরের ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায়, সাংবাদিক আবদুর রাজ্জাক, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা সঞ্জয়। শিশুদের জন্মদিনে বিভিন্ন উপহারসামগ্রীও দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।