প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে রোববার রাতের অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও জামায়াতের ৭৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোলায়মান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মো. চৌধুরীকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০-২৫ জনকে।
আগুন দেওয়ার দুই দিন পর গতকাল বুধবার সকালে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উল্লাহ বাদী হয়ে ওই মামলা করেন। এসআই ফয়েজ সাংবাদিকদের জানান, রোববার নির্বাচনের রাতে বিএনপি-জামায়াত শিবিরের লোকজন ফতুল্লার পঞ্চবটী এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ সময় বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।