৭৬ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুর ১২টায় কেক কাটেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যক্ষ মো. সাহেদুল কবির, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ মোল্লা, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম প্রমুখ। মুন্সিগঞ্জ প্রতিনিধি