৭৬টি পাসপোর্টসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার এক ব্যক্তিকে আটক করে তাঁর কাছ থেকে ৭৬টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে ইমিগ্রেশন পুলিশ। পুলিশ বলেছে, আটক জায়েদ হোসেন (৪০) আন্তর্জাতিক জনশক্তি পাচার ও জাল পাসপোর্ট তৈরি চক্রের সদস্য।ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, জায়েদ হোসেন গতকাল দুপুর ১২টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকায় অবতরণ করেন। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি করে। তখন জায়েদের কাছে সব মিলিয়ে ৭৬টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। এ ছাড়া মালয়েশিয়ার ভিসা বইয়ের দুটি মুড়ি উদ্ধার করা হয়। ৬৩টি পাসপোর্টে লাওসের ভিসা লাগানো ছিল। বিমানবন্দর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মামলাটি ইমিগ্রেশন পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথ তদন্ত করবে। পুলিশ বলেছে, উদ্ধার হওয়া মুড়ি মালয়েশীয় দূতাবাসে সরকারের পাঠানো ভিসা বইয়ের বলেই দূতাবাসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর সঙ্গে মালয়েশিয়ার দূতাবাসের কিছু কর্মকর্তা জড়িত বলে পুলিশ মনে করছে। ইমিগ্রেশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নাজিমুল হক প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ায় যাওয়ার সময় এ পর্যন্ত ১০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।