প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে নিয়োগপ্রাপ্ত ৩৩তম বিসিএসের ৭৭ চিকিৎসককে গতকাল সোমবার ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে তাঁদের বরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা। এ সময় জেলা বিএমএর সাধারণ সম্পাদক শংকর কুমার সাহাসহ জেলার সব উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্নেহ কান্তি চাকমা জানান, গত ২৩ আগস্ট ওই ৭৭ চিকিৎসক জেলা স্বাস্থ্য বিভাগে যোগদান করেন। গতকাল তাঁদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। তাঁরা যোগদানের পর জেলায় ১৭৮ জন চিকিৎসকের পদে কর্মরত হলেন ১৩৩ জন। এতে জেলার স্বাস্থ্যসেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে।