৭৯ কি.মি. রেলপথ নির্মাণে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত প্রায় ৭৯ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের জন্য চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য খরচ হবে ৫৫৯ কোটি ২৬ লাখ টাকা।
এই রেলপথ নির্মাণে গতকাল সোমবার বিকেলে রাজধানীতে রেলভবনে রেল কর্তৃপক্ষ ও কাজ পাওয়া প্রতিষ্ঠান মীর আখতারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রেলওয়ের পক্ষে মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম ও মীর আখতারের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দীন বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা জেলা শহর রেল নেটওয়ার্কের আওতায় আসবে এবং সহজভাবে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে।