৭৯ সাব-রেজিস্ট্রার নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ৭৯ জন সাব-রেজিস্ট্রারকে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ১ আগস্ট যোগ দিতে হবে।
আইন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, নিয়োগ পাওয়াদের নাম-ঠিকানা এবং নিয়োগের শর্তগুলো মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে। অপর দিকে পৃথক একটি প্রজ্ঞাপনে ১৬ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। বদলির হওয়া কর্মকর্তাদেরও ১ আগস্টের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।