৭৯২টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শীলখালী ও সেন্ট মার্টিন সৈকত এলাকা দিয়ে গতকাল সোমবার ৭৯২টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ ও বেসরকারি পরিবেশবাদী সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) প্রকল্পের আওতায় কচ্ছপের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। চলতি বছর টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় ৩ হাজার ৯৯৬ কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

গতকাল কচ্ছপের বাচ্চা অবমুক্ত করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শীলখালী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ উদ্দিন, ক্রেল প্রকল্পের টেকনাফের কর্মকর্তা খান মো. মুজাহিদ ইবনে হাবিব।

বন বিভাগ সূত্র জানায়, ক্রেল প্রকল্পের আওতায়টেকনাফের বাহারছড়ার শীলখালী, শাহপরীর দ্বীপের বদরমোকাম ও সেন্ট মার্টিনের মেরিন পার্কে তিনটি কচ্ছপের হ্যাচারি পরিচালনা করা হয়।