৮ কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে চট্টগ্রামের আটটি প্রতিষ্ঠানকে এক কোটি ৮৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল সোমবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেন ঢাকায় শুনানি শেষে এই জরিমানা করেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট সরেজমিনে পরিদর্শন করে দূষণের প্রমাণ পায়।
কর্ণফুলী নদী এবং প্রকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীদূষণের দায়ে এই জরিমানা করা হয়। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নির্গমন করার অপরাধে এই জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো: ফতেয়াবাদের চিটাগং এশিয়ান পেপার মিলস লিমিটেডকে এক কোটি কোটি ১৬ লাখ টাকা, বায়েজিদ এলাকার সুপার নিটিং অ্যান্ড ডাইং মিলসকে ১০ লাখ টাকা, বায়েজিদের আবুল খায়ের কনডেন্সড মিল্ক প্রোডাক্টসকে ১০ লাখ টাকা, নাসিরাবাদের ক্লিফটন অ্যাপারেলসকে পাঁচ লাখ টাকা, নাসিরাবাদের গোল্ডেন হরিজন লিমিটেডকে চার লাখ টাকা, কে ডি এস টেক্সটাইল মিলসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে কারখানা পরিচালনার দায়ে ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ১১ লাখ টাকা এবং সি এম এস করপোরেশনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি আমরা পরিচালক মহোদয়ের নেতৃত্বে কারখানাগুলো পরিদর্শন করে দূষণের প্রমাণ পেয়েছি। পরে তাদের ঢাকায় তলব করা হয়। আজ (গতকাল) শুনানি শেষে এই জরিমানা করা হয়।’