৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট ঘণ্টা বন্ধ থাকার পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলামের ভাষ্য, এর আগে দুই ঘাট থেকে বিভিন্ন সময় তিনটি ফেরি ছাড়ে। মাঝনদীতে পৌঁছে কুয়াশায় সংকেত-বাতি দেখতে না পেয়ে ফেরিগুলো নোঙর করতে বাধ্য হয়। ফেরি বন্ধের কারণে দুই ঘাটে অন্তত শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকা পড়ে ছিল। কুয়াশা কেটে গেলে সকালে ফেরি চলাচল শুরু হয়।