প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট টন বিক্রি-নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গল ও গতকাল বুধবার নগরের রিয়াজ উদ্দিন বাজার, এনায়েত বাজার এবং রৌফাবাদ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক ও উপপরিচালক মো. মাহিদুর রহমান। গতকাল নগরের রিয়াজ উদ্দিন বাজার এলাকার একটি গুদাম থেকে জব্দ করা হয় চার টন পলিথিন। এর আগে মঙ্গলবার এনায়েত বাজার এলাকায় আরমান স্টোর নামে একটি দোকানের গুদাম থেকে চার টন পলিথিন জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন রৌফাবাদ এলাকার পিলিক্স প্যাক নামের একটি কারখানা থেকে ৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।