৮ ডিসেম্বরের সম্মেলনে সমর্থন দিল জঙ্গিবাদবিরোধী মঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৮ ডিসেম্বর জঙ্গিবাদবিরোধী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে সমর্থন দিয়েছেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতারা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন তারেক আলী, সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার গতকাল ওই বিবৃতি দেন। বিবৃতিতে জঙ্গিবাদবিরোধী সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।১৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী সম্মেলনের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।