৮ দূতাবাসের ফুটপাত উন্মুক্ত করতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক এলাকায় অবস্থিত আটটি দেশের দূতাবাসকে ফুটপাতে অবস্থিত নিরাপত্তা স্থাপনা নিজস্ব আঙিনার ভেতরে সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত মঙ্গলবার ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। গতকাল ডিএনসিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসগুলোতে পাঠানো চিঠিতে ফুটপাতে অবস্থিত নিরাপত্তা স্থাপনা সরিয়ে নিয়ে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। গুলশান সোসাইটির সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিএনসিসির মেয়র বরাবর আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ডিএনসিসির পক্ষ থেকে চিঠি পাঠিয়ে উল্লিখিত আটটি দেশের রাষ্ট্রদূতদের দূতাবাস-সংলগ্ন ফুটপাতে অবস্থিত নিরাপত্তা স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি