৮ নভেম্বর থেকে সংসদের অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮ নভেম্বর দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হবে। ওই দিন বিকেল সাড়ে চারটায় অধিবেশন বসবে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। এর আগে সংসদের সপ্তম অধিবেশন ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত (আট কার্যদিবস) স্থায়ী হয়েছিল। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী অধিবেশনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন আইন সংশোধনের জন্য বিল উত্থাপিত হবে। অধিবেশনটি এক মাসের মতো স্থায়ী হতে পারে।