৮ নির্বাচনী এলাকায় ১৭ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থগিত হওয়া আটটি নির্বাচনী এলাকায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব এলাকায় মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যরা ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয় দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, যশোর-৫, লক্ষ্মীপুর-১, গাইবান্ধা-১, ৩ ও ৪ এলাকার ৩৯২টি কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। এসব এলাকায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েন রাখার ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এই আটটি নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনী ১৭ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।