৮ পরিবারের সর্বস্ব ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের টুপামারী দক্ষিণপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে আটটি পরিবারের সর্বস্ব ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত মঙ্গলবার মধ্যরাতে গ্রামের জাহাঙ্গীর আলমের খড়িঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আটটি পরিবারের ১৩টি টিনের ঘর, আসবাব ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় জাহিদুল ইসলাম (২০) নামের এক ব্যক্তি ও একটি বাছুর অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য ৩০ কেজি চাল ও এক হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।