৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে মুন্সিগঞ্জে গতকাল শুক্রবার পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সদর উপজেলার মুন্সিরহাট ও চরডুমুড়িয়া বাজারে অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শাহ নুসরাত জাহান। মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর আওতায় মুন্সিগঞ্জে গত ৩০ নভেম্বর থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়।