৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে ইউএসএইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে হত্যা মামলায় আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এ মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এ তারিখ ধার্য করেন। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় এ মামলা করেন।