৮ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজের সময় বিভিন্ন অনিয়মের দায়ে আটটি হজ এজেন্সির লাইলেন্স বাতিল করেছে সরকার। এ ছাড়া আরও ২৫ এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মসচিব চৌধুরী মো, বাবুল হাসান এ তথ্য জানান ।

সচিব জানান, ২১৭টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এর মধ্যে ধর্ম মন্ত্রণালয় তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় মোট ২০৮টি এজেন্সির বিরুদ্ধে জরিমানাসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।