৮-১০ জুলাই ডিসি সম্মেলন, আলোচনা হবে ৩০৭ সমস্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ৮ জুলাই থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এ সম্মেলনের জন্য সারা দেশের ডিসিরা মোট ৩০৭টি সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য প্রস্তাব দিয়েছেন।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ও অতিরিক্ত সচিব নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনে মন্ত্রণালয়ভিত্তিক মোট ২৪টি অধিবেশন হবে। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ডিসিরা তাঁদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। তার ভিত্তিতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতবার অনুষ্ঠিত সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে ৯২ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ জুলাই শেষ হবে এ সম্মেলন।