৮তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজার এলাকায় নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে গিয়ে মো. মাহিন (২১) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ প্রথম আলোকে বলেন, গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করতেন মাহিন। আজ দুপুরে এই যুবক আটতলা ভবনের ছাদে সেন্টারিংয়ের রড খোলার সময় ওপর থেকে পড়ে যান। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিন নিহত হওয়ার ঘটনায় মালিকপক্ষের গাফিলতি কিংবা অন্য কোনো কারণ যদি থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শামীম শেখ।