৮০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার সকালে ৮০ কেজি গাঁজা এবং ২৫০টি ভারতীয় শাড়িসহ হেলাল (৪০) ও আলাই (৪৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মাদক বহনে ব্যবহূত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, হেলাল ও আলাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হয়েছে।