৮০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কেন্দ্রস্থলের এলাকা মির্জাজাঙ্গালে ১৯৩৫ সালে স্থানীয় আর্য মন্দিরে ‘আর্য পাঠশালা’ চালু করা হয়েছিল। সেই পাঠশালায় শিক্ষা কার্যক্রম শুরু করে বিদ্যালয়ে রূপ দেওয়া হয়। মির্জাজাঙ্গাল উচ্চবিদ্যালয় (বালক ও বালিকা) নামের এ শিক্ষাপ্রতিষ্ঠান এবার ৮০ বছরে পদার্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলিত হন প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে। সকালে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দুপুর থেকে বিকেলে প্রীতি খেলাধুলা শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের। পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক সালেহ আহমেদ জানান, প্রয়াত চিকিৎসক প্রেমরঞ্জন দাস ও হীরেন্দ্র চৌধুরীর নেতৃত্বে পাঠশালা বিদ্যালয় রূপ লাভ করে। অনুষ্ঠানে তাঁদের প্রতি সম্মান জানানো হয়।