প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। উৎসবের আয়োজক বিদ্যালয় পুনর্মিলনী উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাসচিব সোহরাব হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান, ইউএনও মাহবুবা বিলকিস ও জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষানুরাগী হাফিজ আহম্মদ।